পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে কুড়িগ্রামের চর কুড়িগ্রাম নামক চরের বসবাসরত ১৩ জন শীতার্ত মানুষের মাঝে ১টি করে কম্বল ও ১টি করে মেরিল বিতরন করা হয়েছে । বুধবার (১জানুয়ারী) বিকেল ৪ টার সময় কুড়িগ্রাম ধরলা নদীর পাড়ে এ বিতরন কার্যক্রম করা হয় ।
গ্রীন ভয়েসে’র সদস্য শেখ ফরিদ বার্তা বাজার কে বলে,”গতকাল ৩১ ডিসেম্বর রাতে যখন সবাই ব্যস্ত থার্টি ফাস্ট নাইটের আনন্দ নিয়ে ঠিক তখন গ্রীন ভয়েসের সদস্যরা শীতার্থ অসহায়দের বাড়ি বাড়ি গিয়ে উপকার ভোগীদের সনাক্ত করেছি ।”
গ্রীন ভয়েসের কুড়িগ্রাম জেলা শাখার জেলা সমন্বয়ক বলেন,আমরা গ্রীন ভয়েসের সদস্যরা ১ম ধাপে আমাদের সাধ্যনুযায়ী এই ১৩ জনকে কম্বল ও মেরিল দিলাম,আগামী ২ সপ্তাহ পরে আমরা সীমান্তবর্তী চরে ৩০ থেকে ৪০ জন মানুষকে গায়ের চাদর দেবো শীত নিবারনে জন্য ।”
উপকারভগি নবিজন বেওয়া জানান,” মুই কয়দিন থাকি খুব ঠান্ডাত ছিলুং,কাইও কম্বল দেই নাই,মুই এই কম্বল পায়য়া খুশি বাহে ।’
বার্তা বাজার / ডব্লিও.এস