কাজী ফাতেমা কলিমুদ্দিন মাদরাসায় নূরানী বিভাগের উদ্বোধন

নুটাঙ্গাইলের গোপালপুর পৌরশহরস্থ নন্দনপুর ঈদগাহ্ কাজী ফাতেমা কলিমুদ্দিন ইসলামিয়া মাদরাসায় গতকাল বুধবার নূরানী বিভাগের আনুষ্ঠানিক উদ্বোধন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মাদরাসা পরিচালনা পর্ষদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা কাজী জিন্নাহ’র সভাপতিত্বে গোপালপুর পৌরসভার মেয়র মো. রকিবুল হক ছানা প্রধান অতিথি হিসেবে ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণের মধ্যে দিয়ে নূরানী বিভাগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এ সময় শামসুদ্দিন শামসুন্নাহার মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক এডভোকেট নুরুল ইসলাম খোকন, মাদরাসা পরিচালনা পর্ষদের সহ-সভাপতি কাজী মাসুম, সাধারণ সম্পাদক বিশিষ্ট শিল্পপতি মো. কুরতই এলাহি রুপক, যুগ্ম সাধারণ সম্পাদক মো. বদিউজ্জামান রানা, শাহারিয়ার আহাম্মেদ সোহাগ প্রমুখ উপস্থিত ছিলেন।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর