ঘাটাইলে ৪ কেজি গাজাসহ মাদক পাচারকারী আটক

বুধবার সন্ধ্যায় টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার গারোবাজার এলাকা থেকে ৪০ কেজি গাঁজাসহ কামরুল ইসলাম(২৫) নামে একজনকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান(র‌্যাব)।

টাঙ্গাইল জেলা র‌্যাব-১২ কোম্পানি কমান্ডার মোঃ শফিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে জেলার মধুপুর ও ঘাটাইল উপজেলার সীমান্তবর্তী গারোবাজার নামক স্থানে অভিযান চালানো হয়। এ সময় একটি মিনিট্রাক ( ঢাকা-মেট্রো-ন-১৩-০৮৭৫) থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গাঁজা গুলি প্লাষ্টিকের ড্রামের ভিতরে রাখা ছিল। এসময় আটক করা হয় ট্রাকসহ চালককে। আটককৃত ট্রাক চালকের নাম কামরুল ইসলাম (২৫)। সে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মজলিসপুর গ্রামের ওয়াদুদ মিয়ার ছেলে। গাঁজা গুলি সে ঢাকায় নিয়ে যাচ্ছিল।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর