চুয়াডাঙ্গায় ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

চুয়াডাঙ্গায় ছাত্রদলের ৪১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পুলিশি পাহাড়ায় পালিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) জেলা শিল্পকলা একাডেমি চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়।

পরে পতাকা উত্তোলন শেষে সেখান থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করার চেষ্টা করা হয়। কিন্তু পুলিশি বাঁধায় তা বের করতে পারেনি নেতা কর্মীরা। এরপর শ্রীমন্তটাউন হলে আলোচনা সভায় মিলিত হয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় জেলা ছাত্রদলের সভাপতি শাহাজাহান খানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাড. ওয়াহেদুজ্জামান বুলা, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খন্দকার আব্দুল জব্বার সোনা, যুগ্ম আহ্বায়ক মুজিবুল হক মালিক মজু, জেলা বিএনপির অন্যতম সদস্য ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. শরীফুজ্জামান শরীফ।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিন মালিতার স ালনা ও পরিচালনায় আরো বক্তব্য দেন জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি তৌফিক এলাহী তৌফিক, সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব মামুন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল মাহমুদ, সহ সভাপতি সাইফুল ইসলাম, আশিকুল হক শিপুল, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল আরেফিন কিরন, সাজিদ হাসান মালিক সজীব, আমান উল্লাহ আমান, আরিফ আহমেদ শিপলব, তানজীব সরোয়ার প্রমুখ।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর