রাজধানীর ফেন্সিডিলসহ গ্রেফতার -২

রাজধানীর আব্দুল্লাহ্পুর থেকে ফেন্সিডিলসহ ২ জন আন্ত:জেলা মাদক ব্যবসায়ী চক্রের সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১।গ্রেফতারকৃতরা হলেন-ইকবাল হোসেন (৩০) ও স্বপন মন্ডল (৩১) ।এ সময় তাদের হেফাজত থেকে ১ হাজার ১১৮ বোতলফেন্সিডিল ও একটি ট্রাক জব্দ করা হয়েছে।

উত্তরা পশ্চিম থানাধীন আব্দুল্লাহপুর মাছ বাজার সংলগ্ন এলাকা থেকে বুধবার (০১ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় তাদেরকেগ্রেফতার করে র‌্যাব-১।

গ্রেফতারকালে তাদের হেফাজত থেকে ১ হাজার ১১৮ বোতল ফেন্সিডিল, নগদ ২ হাজার ৪৫০ টাকা, ৪টি মোবাইল মাদকপরিবহণে ব্যবহৃত একটি মিনি ট্রাক জব্দ করা হয়।

র‌্যাব-১ এর অধিনায়ক শাফী উল্লাহ বুলবুল জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, কুষ্টিয়া জেলারসীমান্তবর্তী এলাকা হতে ট্রাক যোগে একটি ফেন্সিডিলের চালান রাজধানীর দিকে আসছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযানচালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে তিনি জানান, ‘গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ীচক্রের সক্রিয় সদস্য। তারা কুষ্টিয়া জেলার সীমান্তবর্তী এলাকা দিয়ে অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে ফেন্সিডিল নিয়ে আসে।পরবর্তীতে ফেন্সিডিলের চালানগুলো মোসুমী ফসল ভর্তি গাড়ি/ট্রাকে করে রাজধানী ঢাকাসহ সারাদেশে মাদক ব্যবসায়ীদেরনিকট সরবরাহ করে থাকে। ফেন্সিডিলের চালানটি তারা মিনিট্রাকের মধ্যে বিশেষ কৌশলে রাজধানী ঢাকায় নিয়ে আসছিল।

এই চক্রের অন্যতম সদস্য কুষ্টিয়া জেলার জনৈক মাদক ব্যবসায়ী। সে অবৈধভাবে ফেন্সিডিলের চালান দেশে নিয়ে এসে ধৃতআসামী ইকবাল ও স্বপনের এর মাধ্যমে মাদকের চালান ঢাকা ও আশেপাশের এলাকায় নিয়ে এই সিন্ডিকেটের অন্যান্য সদস্যদেরনিকট পাইকারী মূল্যে বিক্রয় করে বলে জানায়। গ্রেফতার হওয়া ইকবাল’কে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে পেশায় একজন ট্রাকড্রাইভার। সে প্রায় ১০ বছর যাবত গাড়ী চালিয়ে আসছে। সে কুষ্টিয়া জেলার জনৈক মাদক ব্যবসায়ীর মাধ্যমে মাদক ব্যবসায়েরসাথে জড়িত হয়। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি এড়াতে মিনিট্রাকে বিশেষ কৌশলে ফেন্সিডিলের চালান রাজধানীঢাকায় নিয়ে আসে। সে ইতিপূর্বে ১০/১৫ টি মাদকের চালান রাজধানী ঢাকাসহ আশপাশের জেলাসমূহে সরবরাহ করেছে বলেস্বীকার করে। চালান প্রতি মাদক ব্যবসায়ীরা তাকে ৩০ হাজার টাকা করে দিত। বলে জানায়।

অপরদিকে স্বপন’কে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে জব্দকৃত মিনি ট্রাকের হেলপার। ইতিপূর্বে সে এলাকায় রিক্সা চালাত। সে ধৃতআসামী ইকবালের মাধ্যমে মাদক ব্যবসায়ে জড়িত হয়। মাদকদ্রব্য পরিবহনে সে ইকবালের সহযোগী হিসেবে কাজ করে। এছাড়াওসে রাজধানীর বিভিন্ন স্থানে মাদক কারবারীদের নিকট মাদকদ্রব্য পাইকারী মূল্যে বিক্রয় করে বলে ধৃত আসামী স্বীকার করে। সেচালানপ্রতি মাদক ব্যবসায়ীদের নিকট হতে ১০/১৫ হাজার টাকা করে পায় বলে জানায়।

জব্দকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছেন র‌্যাব-১ এরএই কর্মকর্তা।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর