মার্চ মাসে হতে পারে চসিক নির্বাচন

মার্চ মাসেই হতে পারে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন বলে জানান প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা।

বুধবার (০১ জানুয়ারি) দুপুর ২টার দিকে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয়ে চট্টগ্রাম-৮ আসনের উপ নির্বাচন নিয়ে জেলা-উপজেলা নির্বাচন অফিসারদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

কে এম নুরুল হুদা বলেন, এপ্রিল মাস পবিত্র রমজানের মাস। সেই সাথে রয়েছে এইচএসসি পরীক্ষা। এর মাঝে মার্চ মাস একটি উপযুক্ত সময় হতে পারে। কারণ মার্চে তেমন কোন পরীক্ষা ও বিশেষ কার্য্যক্রম নেই। এখন শুধু নির্বাচন কমিশনারদের সঙ্গে বসে চুড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে।

বিএনপির পক্ষ হতে চট্টগ্রাম ৮ আসন নির্বাচন ও ইভিএম প্রযুক্তির প্রতি অনাস্থা সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, সকল দলের অংশগ্রহণের মাধ্যমে সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে আমরা দৃঢ় বিশ্বাসী এবং ইভিএম পদ্ধতিতে নিরপেক্ষ নির্বাচন হয়েছে ও ভালো ফলাফল পাওয়া গেছে। তাই ইভিএম পদ্ধতি নিয়ে আপত্তির কিছু নেই। নির্বাচন ইভিএম পদ্ধতিতেই হবে।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর