যশোরে নতুন বছরে নতুন ক্লাসে আর নতুন বইয়ের ঘ্রাণে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

যশোরে নতুন বছরে আর নতুন ক্লাসে,আবার তার সাথে নতুন বইয়ের ঘ্রাণে উচ্ছ্বাসিত শিক্ষার্থীরা। বুধবার (০১ই জানুয়ারী)বছরের প্রথম দিনেই বই উৎসবে জেলায় ৫৮ লাখ ৬৩ হাজার ৮৯৮ পিস বই বিতরণ করা হয়েছে। যশোর জেলা প্রশাসক মোহাম্মাদ শফিউল আরিফ যশোর জিলা স্কুলে এ বই উৎসবের সূচনা করেন।এরপর তিনি যশোর সরকারি বালিকা বিদ্যালয়সহ আরো কয়েকটি স্কুলের বই উৎসবে অংশ নেন।এসময় উপস্থিত ছিলেন যশোর জেলা শিক্ষা অফিসার এ এস এম আব্দুল খালেকসহ স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা।২০২০ সালের প্রাথমিক বিদ্যালয়ে ১৪ লাখ ৫৫ হাজার ৭৫টি এবং মাধ্যমিক পর্যায়ে ৪৪ লাখ ৮ হাজার ৮২৩টি বই বিতরণ করা হয়েছে।নতুন এই বই পেয়ে উচ্ছ্বাসিত শিক্ষার্থী ও তাদের অভিভাবকগণ।যশোর জেলা প্রশাসক মোহাম্মাদ শফিউল আরিফ জানান,বছরের প্রথম দিনে বই দিতে সারাবছর নিবিড়ভাবে কাজ করতে হয়।সারাবছরের কষ্ট আজ সার্থক হয়েছে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়ার মধ্য দিয়ে। এ বইয়ের মাধ্যমে শিক্ষার্থীরা উৎসাহিত হবে এবং সারাবছর লেখাপড়ায় আরো বেশি বেশি মনযোগী হবে।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর