শেরপুরে বই উৎসব উদ্বোধন করলেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব

শেরপুর জেলার বিভিন্ন বিদ্যালয়ে নতুন বছরের প্রথম দিনে প্রায় আড়াই লাখ শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়ার জন্য বই উৎসব অনুষ্ঠিত হয়েছে।
১ জানুয়ারী বুধবার সকালে শহরের মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়, সরকারী বালিকা বিদ্যালয় ও সরকারী ভিক্টোরিয়া একাডেমীতে এ বই উৎসব উদ্বোধন করেন, শেরপুরের জেলা প্রশাসক আনার কলি মাহবুব।

এসময় জেলা শিক্ষা বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তা, সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

জেলায় এবার ১ হাজার ৫৭৮ টি প্রাথমিক বিদ্যালয়ের ২ লাখ ৩১ হাজার ৯৯০ জন শিক্ষার্থীকে বাংলা ভার্সনে ১০ লাখ ৭০ হাজার ৪৬০ টি বই এবং প্রাক প্রাথমিকের ৩২ হাজার ৫৮০ জন শিক্ষার্থীর জন্য ৬৫ হাজার ১৬৫ টি বই বিতরণ করা হবে বলে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা সাংবাদিক জানিয়েছেন।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর