ছাত্রদলের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শেরপুরে দোয়া ও আলোচনা সভা

সারাদেশের ন্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শেরপুর জেলা শাখার আয়োজনে শেরপুর জেলা শহরের রঘুনাথবাজার জেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শেরপুর জেলা শাখার সভাপতি মোহাম্মদ শওকত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব আওয়াল চৌধুরী।

শেরপুর জেলা ছাত্রদল’র সাধারণ সম্পাদক মোঃ নিয়ামুল হাসান আনন্দের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শেরপুর জেলা বিএনপি’র সহ-সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম স্বপন, এডভোকেট আলহাজ্ব তৌহিদুর রহমান, এডভোকেট খন্দকার মাহবুবুল আলম রকীব, যুগ্ম সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম মাসুদ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি কামরুল হাসান, ছাত্র বিষয়ক সম্পাদক কামাল হোসেন, শিশু বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম তুহিন, দিদারুজ্জামান সিদ্দিকী, ছাত্রদল নেতা সজিব রানা, শহর ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম জিহান, রিয়াদ মির্জা, রাশেদুল ইসলাম লাভলু, সানী, সদর থানা ছাত্রদল নেতা সজিব তালুকদার, শারদুল ইসলাম মুরাদ, কলেজ শাখার নেতা জাকির হোসেন, রবিউল ইসলাম বুলবুল সহ বিভিন্ন কমিটির পদ প্রত্যাশী নেতাগণ।

এছাড়াও অন্যান্যদের মধ্যে শেরপুর জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুর রহমান তাঁরা, আব্দুল লতিফ, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ পলাশ, আক্রামুজ্জামান রাহাত, আবু রায়হান রুপন, দপ্তর সম্পাদক সেলিম শাহী, কোষাধ্যক্ষ এমদাদুল হক, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান (কাউন্সিলর) স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক রেজাউল করিম রুমি, শ্রম বিষয়ক সম্পাদক সুলতান আহম্মেদ ময়না, যুবদলের সাধারণ সম্পাদক আতাহারুল ইসলাম আতা, মৎসজীবি দলের সাধারণ সম্পাদক আব্দুল খালেক, তাতীদলের আহ্বায়ক লালন মোল্লা, কৃষকদলের আহ্বায়ক আমিনুল ইসলাম আঙ্গুর, শ্রমিক দলের সভাপতি শওকত হোসেন প্রমুখ।

এসময় বক্তারা বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবি এবং বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নামে একের পর এক প্রতিহিংসামূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান তারা।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর