বেনাপোল স্টাফ অ্যাসোসিয়েশনের ত্রি -বার্ষিক সাধারণ নির্বাচনে মুজিবর-নাসির পরিষদের প্যানেল পরিচিতি অনুষ্ঠিত

যশোর বেনাপোল ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশন রেজিস্ট্রেশন নং- খুলনা ৮৪৯, ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন ২০২০-২০২২ মুজিবর- নাসির সমমনা পরিষদের প্যানেল পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার(০১ই জানুয়ারি ২০২০)বিকালে বেনাপোল কাস্টমসের বর্ডার কার্গো শাখা প্রাঙ্গণে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

মোঃ মজিবুর রহমানের সভাপতিত্বে ও মোঃ বিল্লাল হোসেন (মিন্টু)’র সঞ্চালনায় উক্ত প্যানেল পরিচিতি অনুষ্ঠানের সভাপতি মজিবুর রহমান বলেন,২০১১ সালের স্টাফ অ্যাসোসিয়েশন নির্বাচনে প্রথমবার সভাপতি পদে নির্বাচিত হওয়ার পর উক্ত পরিষদের ৩৪ হাজার টাকা ওই প্রতিষ্ঠানে তাকে বুঝিয়ে দেয়া হয়। পরবর্তীতে ২০১১ সাল থেকে তিনি দায়িত্ব নেয়ার পরে ২০১৯ সাল পর্যন্ত দেড় কোটি টাকা মূল্যের পাঁচতলা ভবন ও নগদ ৪০ লক্ষ টাকা উক্ত প্রতিষ্ঠান মজুদ রয়েছে।

তিনি আরো বলেন,ইতিপূর্বে যে সকল সদস্য গনের ২৫ বছর পূর্ণ হয়েছে তাদেরকে আর মাসিক চাঁদা দেয়া লাগবেনা।ঐ সকল সদস্যগণ যতদিন পর্যন্ত বেঁচে থাকবে ততদিন পর্যন্ত উক্ত চাঁদা মওকুফ ঘোষণা করেন।পাশাপাশি প্রত্যেক সদস্যের মরণোত্তর ভাতা ৫০ হাজার টাকার পরিবর্তে ৭০ হাজার টাকা ঘোষণা করেন তিনি।আগামী নির্বাচনে উক্ত স্টাফ অ্যাসোসিয়েশনের প্রত্যেক সদস্যগণের কাছ থেকে মূল্যবান ভোট দিয়ে মুজিবর-নাসির সমমনা পরিষদের প্রত্যেকটি ব্যক্তিকে আবারো নির্বাচিত করার আহ্বান করেন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মুজিবর-নাসির সমমনা পরিষদের সহ-সভাপতি মোঃআমিরুল ইসলাম,সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিনসহ প্রমুখ। আগামী২০২০-২০২২ স্টাফ অ্যাসোসিয়েশন নির্বাচনে সভাপতি পদপ্রার্থী মোঃমুজিবুর রহমান (চেয়ার মার্কা), সাধারণ সম্পাদক পদে মোঃনাসির উদ্দিন (তলোয়ার মার্কা), সহ-সভাপতি পদপ্রার্থী মোঃ আমিরুল ইসলাম (চাকা মার্কা),সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ নজরুল ইসলাম (শাপলা ফুল মার্কা),সাংগঠনিক সম্পাদক পদে মোঃ আসানুর রহমান (হাতুড়ি মার্কা),দপ্তর সম্পাদক পদে মোঃ সাকিরুল ইসলাম শাকিল(মোরগ মার্কা), শ্রম ও সদস্য কল্যাণ সম্পাদক পদে মোঃ আলী কদর (কবুতর মার্কা),অর্থ সম্পাদক পদে মোঃ রানা আহমেদ (দেয়াল ঘড়ি মার্কা), কাস্টমস বিষয়ক সম্পাদক পদে মোঃবিল্লাল হোসেন মিন্টু (হাতি মার্কা),বন্দর বিষয়ক সম্পাদক পদে মোঃ লিয়াকত আলী (গোলাপ ফুল মার্কা),কার্গো শাখা বিষয়ক সম্পাদক পদে মোঃ মাহাবুবুর রহমান (টেলিভিশন মার্কা),প্রচার ও ক্রীড়া সম্পাদক পদে মোঃ কবির হোসেন (মিনার মার্কা),ব্যাংক বিষয়ক সম্পাদক পদে মোঃ কামাল হোসেন(মশাল মার্কা),কার্যনির্বাহী সদস্য-১ পদে মোঃ আসাদুজ্জামান আসাদ (ফুটবল মার্কা),কার্যনির্বাহী সদস্য-২ মোঃ কবির হোসেন(ময়ূর মার্কা),কার্যনির্বাহী সদস্য-৩ মোঃ শাহরিয়ার নিয়াজ শিমুল (বেহালা মার্কা), কার্যনির্বাহী সদস্য-৪ মোঃ ছাবুর আলী (ইজিবাইক মার্কা)।প্যানেল পরিচিতি অনুষ্ঠানের সবশেষে প্রত্যেক প্রার্থী আগামী নির্বাচনে তাদের কে মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান করেন।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর