সিংগাইরে ফুলকপি’র বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

শীতকালিন সবজির মধ্যে অন্যতম হচ্ছে ফুলকপি। চলতি মৌসুমে শিম, বেগুন,মূলা,টমেটো,ওঁলকপি,মিষ্টি কুমড়া, ইত্যাদি সবজির মধ্যে মানিকগঞ্জের সিংগাইরে ফুলকপি’র হয়েছে বাম্পার ফলন। এ বাম্পার ফলনে কৃষকের মুখে ফুটেছে হাঁসি। উপজেলার তালেবপুর, রায়দক্ষিন,জয়মন্টপ, কালিয়াকৈর, উত্তর জামশা, সায়েস্তা, পানিশাইল এলাকায় মোট ১১০ হেক্টোর জমিতে ফুলকপি চাষ হয়েছে। অন্য বছরের তুলনায় আবহাওয়া ভাল, পোঁকা-মাকড়ের আক্রমন থেকে রক্ষা পাওয়ায় ফুলকপির আবাদ ভাল হয়েছে। দামও পাচ্ছে ভাল। এতে কৃষক লাভবান হওয়ায় কৃষকদের মধ্যে ফুলকপি চাষে আগ্রহ বাড়ছে। বড় ধরনের ১টি ফুলকপি ৪০-৫০ টাকা বিক্রি করছে কৃষক। এলাকার চাহিদা মিটিয়ে ঢাকার কাওরান বাজারসহ বিভিন্ন বাজারে বিক্রি করে অধিক মুনাফা অর্জন করছে এ উপজেলার ফুলকপি চাষীরা।

কৃষি অফিস সূত্রে জানা যায়, এ উপজেলায় ১১০ হেক্টর জমিতে ফুলকপির চাষ হয়েছে। উপজেলার প্রত্যেক ইউনিয়নে ৩ জন করে সহকারি কৃষি কর্মকর্তা দেয়া আছে। তারা নিয়মিত মাঠে গিয়ে কৃষকদের পরামর্শ দিয়ে থাকেন। তাছাড়া আবহাওয়া অনুকূলে থাকার কারনে ফুলকপির আবাদ ভাল হয়েছে। গত বছরের তুলনায় এ বছর ৩০ ভাগ বেশি ফুলকপি চাষ হয়েছে। চাষীরা মুল্যও পাচ্ছে বেশি। তাই ফুলকপি চাষে কৃষকদের মধ্যে দিন দিন আগ্রহ বাড়ছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়,এ উপজেলার প্রত্যেক ইউনিয়নের ফুলকপি চাষীদের মুখে হাসি। তালেবপুর ইউনিয়নের বাঘারচর গ্রামের আক্কাছ আলি,রহিমউদ্দিন,হরেন্দ্র’র সাথে কথা বলে জানা যায় তাদের ফুলকপি চাষে বিঘা প্রতি ৩০ হাজার টাকার মত খরচ হয়েছে। তারা ৭০ থেকে ৮০ হাজার টাকা বিক্রির আশা করছে। তারা বলেন, এ বছর ফুলকপির দাম অনেক বেশি হওয়াতে আমরা ভাল মুল্য পাচ্ছি। পৌর এলাকার মো.রিয়াজুল ইসলাম বলেন- আবহাওয়া ভাল থাকার কারনে ফুলকপি ভাল হয়েছে। আমি ১ বিঘা জমি থেকে ৫০ হাজার টাকা লাভের আশা করছি। যা বিগত বছরের চেয়ে দ্বিগুন।

উপজেলা কৃষি কর্মকর্তা টিপু সুলতান স্বপন বলেন-প্রত্যেক ইউনিয়নে চাষীদের পরামর্শ দেয়ার জন্য সহকারি কৃষি অফিসার দেয়া আছে। তারা মাঠে গিয়ে কৃষকদের পরামর্শ দিয়ে থাকে। ফুলকপি চাষীদের প্রশিক্ষন দেয়া হয়েছে। তাছাড়া আবহাওয়া অনুকূলে থাকার কারনে এ উপজেলায় ফুলকপি চাষ ভাল হয়েছে। কৃষক দামও ভাল পাচ্ছে। তাই কৃষকদের মাঝে ফুলকপি চাষের আগ্রহ বাড়ছে।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর