ঘাটাইলে বই বিতরণ অনুষ্ঠিত

বুধবার সারা দেশের ন্যায় টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ উপলক্ষ্যে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে।

ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ কামরুল ইসলাম এর সভাপতিত্বে ঘাটাইল গন পাইলট বালক উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বই বিতরন অনুষ্ঠানেএ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সাংসদ আলহাজ্ব আতাউর রহমান খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম লেবু, মেয়র ঘাটাইল পৌরসভা মোঃ শহিদুজ্জামান খান, উপজেলা শিক্ষা অফিসার মোঃ মাসুদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম শামছুল হক।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর