টাঙ্গাইলের কালিহাতীতে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪১তমপ্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার দুপুরেএ লেঙ্গা প্রেসক্লাব কার্যালয়ের হল রুমে দোয়া ওআলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শেখ আমিনুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে= বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা শুকুর মাহমুদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলম তালুকদার, মহিলা দলের আহ্বায়ক রহিমা আক্তার, যুবদলের আহ্বায়ক শামীম আল-মামুন মুকুল প্রমুখ। এসময় ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বয়ক মেহেদি
হাসান রাজন, সদস্য সচিব নুরুল ইসলাম, কালিহাতী পৌর ছাত্রদলের আহ্বায়ক সুমন আহমেদ, এলেঙ্গা পৌর ছাত্রদলের সদস্য সচিব রকিব মোল্লা রকিসহ উপজেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুস্বাস্থ্য কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বার্তাবাজার /এইচ.আর