ফরিদপুরের আলফাডাঙ্গায় বই বিতরণ উৎসব পালিত

ইংরেজি নতুন বছরের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা।

বুধবার (০১ জানুয়ারি) সকাল থেকে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে বই উৎসবের আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে নতুন বছরের নতুন এসব বই।আর নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীরা ছিলো আনন্দে উদ্বেল,বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতে ওঠে শিক্ষার্থীরা।প্রতিটি স্কুলেই বিরাজ করে উৎসবের আমেজ।

সকাল সাড়ে ১০টায় উপজেলা সদরের আরিফুজ্জামান সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই বিতরণ উৎসবের শুভ উদ্বোধন ঘোষণা করেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মনজুর হোসেন।

পরে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত সকল শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হয়।

সকাল থেকেই শিক্ষার্থীরা নতুন বই সংগ্রহের আশায় শিক্ষা প্রতিষ্ঠানে ভীড় করতে থাকে।পরে বই পাবার পর সকল শিক্ষার্থীরা উৎসবে মেতে উঠে এবং নতুন বই নিয়ে আনন্দের সাথে বাড়ি ফিরে যায়।

আরিফুজ্জামান সরকারি উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুর রহমানের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.কে.এম জাহিদুল হাসান,ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন,পৌর মেয়র সাইফুর রহমান,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আওয়াল আকন,সদর ইউনিয়ন চেয়ারম্যান এ.কে.এম আহাদুল হাসান ও আরিফুজ্জামান সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাদুল ইসলাম প্রমুখ।

বার্তাবাজার /এইচ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর