বগুড়ায় পুলিশের উপর ছাত্রদলের হামলা, আটক ১১

জুতা পায়ে শহীদ মিনারে উঠ‌তে নি‌ষেধ করায় পুলিশের উপর হামলা চা‌লি‌য়ে‌ছে ছাত্রদ‌ল কর্মীরা। এতে আহত হয়েছেন এক অতিরিক্ত পুলিশ সুপারসহ ৫ পুলিশ সদস্য।
আজ বুধবার দুপুরে বগুড়া কেন্দ্রীয় শহীদ মিনারে এ ঘটনা ঘটে। এ‌তে রক্তাক্ত অবস্থায় আহত এক পুলিশ সদস্যকে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সদর থানার ওসি এসএম বদিউজ্জামান জানান, হামলায় জড়িত ১১ ছাত্রদল নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে।

হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী।

তবে জেলা ছাত্রদলের ছাত্রদলের সভাপতি আবু হাসান ও সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী রিগ্যান দাবি করেন, তাদের কোনো নেতা-কর্মী জুতা পায়ে শহীদ মিনারে ওঠেনি এবং তারা কোনো পুলিশ সদস্যকে মারধরও করেননি। শুধু সামান্য বাকবিতণ্ডা হয়েছিল। হয়রানি করতে তাদের মিথ্যা দোষারোপ করা হচ্ছে।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর