ঈশ্বরগঞ্জে শিক্ষার্থী ও গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শিক্ষার্থী ও এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। পৃথক দুটি ঘটনায় নির্যাতিতাদের পক্ষে থানায় লিখিত অভিযোগ করা হয়। অভিযোগের প্রেক্ষিতে থানায় মামলা নথিভুক্ত হয়েছে। তবে দুটি ঘটনার কোনো অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

উপজেলার তারুন্দিয়া ইউনিয়নের একটি গ্রামের কিশোরী মেয়েটি এ বছর সপ্তম শ্রেণিতে উত্তীর্ণ হয়েছে। পিতৃহারা কিশোরী মেয়েটিকে গত ২০ ডিসেম্বর ধর্ষণের চেষ্টা করে রুহুল মিয়া (২১) নামের এক যুবক। সে তারুন্দিয়া ইউনিয়নের সরতাজবহেরা (কোনাপাড়া) গ্রামের প্রয়াত রুস্তম আলীর ছেলে। গত ২০ ডিসেম্বর রাতের বেলায় প্রকৃতির ডাকে সারা দিতে গেলে কিশোরী মেয়েটিকে ধর্ষণের চেষ্টা চালায় রুহুল মিয়া। বিষয়টি ছাত্রীটি তার পরিবার ও আশপাশের লোকজনকে জানালে স্থানীয় ভাবে বিচারের আশ্বাস দেওয়া হয়। নির্যাতিতার মা স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে বিচার চাইতে যান। উপযুক্ত বিচারের আশ্বাস দিয়েও কোনো বিচার না পাওয়ায় গত মঙ্গলবার থানায় যান নির্যাতিতার মা। মেয়েকে ধর্ষণ চেষ্টার বর্ণনা দিয়ে রুহুল আমিনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। পুলিশ অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করে।

পরে বুধবার নির্যাতিতাকে ২২ ধারায় জবানবন্দির জন্য ময়মনসিংহ আদালতে পাঠায়। কিশোরীর মা জানান, তার কিশোরী মেয়েটিকে নির্যাতনের চেষ্টা করে রুহুল। বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিসহ সবাইকে জানালে তারা বিচার করে দেবে বলে আইনের কাছে আসতে বিলম্ব হয়। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার চান।

অপরদিকে উপজেলার বড়হিত ইউনিয়নের একটি গ্রামের এক গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। গৃহবধূর স্বামী বাদী হয়ে মঙ্গলবার রাতে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। গত সোমবার (৩০ ডিসেম্বর) বড়হিত ইউনিয়নের বড়ডাংড়ী গ্রামের মো. আবদুল মতিন (৩৪) গৃহবধূকে বাড়িতে একা পেয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এর আগের মতিন গৃহবধূকে বিভিন্ন ভাবে উত্ত্যক্ত করে আসছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়। বিষয়টি নিয়ে নির্যাতিতার স্বামী বাদী হয়ে লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ মামলা নথিভুক্ত করেছে।

ঈশ্বরগঞ্জ থানার ওসি মোখলেছুর রহমান বলেন, ধর্ষণ চেষ্টার দুটি ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

বার্তা বাজার / ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর