সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে ছাত্রলীগের হামলা-ভাঙচুর

পটুয়াখালীতে বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর বাসভবনে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে হামলা করে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের অভিযোগ করেছে জেলা বিএনপি। বুধবার (০১ জানুয়ারি) সাড়ে ১২টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড.ওয়াহিদ সরোয়ার কালাম বলেন,‘ বুধবার (০১ জানুয়ারি) বেলা ১২.৩০মিনিট এর সময় ছাত্রলীগের সভাপতি হাসান সিকদার ও সাধারণ সম্পাদক ওমর ফারুক এর নেতৃত্বে শতাধিক সন্ত্রাসী রড, লাঠিসোটা সহ দেশীয় অস্ত্র নিয়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও জেলা বিএনপি সভাপতি এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর শেরে বাংলা সড়কস্থ বাসভবন ‘সুরাইয়া ভিলার’ প্রধান গেট ভেঙে ভিতরে প্রবেশ করে।

এরপর ছাত্রলীগ সন্ত্রাসীরা মূলভবনের কলাপসিবল গেট ভেঙ্গে বাসভবনের ভিতরে ঢুকে টেবিল, চেয়ারসহ আসবাবপত্র এবং বাসভবনের ভিতরে ও বাইরের জানালার থাই গ্লাস ভাঙচুর করে।

হামলার বিষয় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক ভুঁইয়া বলেন, আজকে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তাদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। তারা নিজেদের মধ্যে মারামারিসহ হামলা ভাঙচুর করে আমাদের মাথায় দোষ চাপায়। আমরা এবং আমাদের ছাত্রলীগের কোনো নেতাকর্মী এর সাথে জড়িত নাই।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর