সিরাজগঞ্জে নতুন বইয়ের গন্ধে মাতোয়ারা শিশুমন

বছরের প্রথম দিনে নতুন বই পাওয়ার আনন্দে মাতোয়ারা সারাদেশের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। কারণ নতুন বইয়ের গন্ধটাই চমৎকার। আর বইয়ের ওপর নাম লিখে সে বইয়ের মালিকানা নিজের করে নেওয়া তো এক অন্যরকম মজা। তবে বই পাওয়া ও বই নিয়ে সে মজার আনন্দ নিতে গিয়ে হতাশ হয়েছে অনেক শিক্ষার্থী।

‘শিক্ষা নিয়ে গড়ব দেশ’ শেখ হাসিনার বাংলাদেশ। এমন শ্লোগান নিয়ে সিরাজগঞ্জে উদযাপিত হয়েছে বই উৎসব।

বুধবার সকালে শহরের সবুজ কানন স্কুল এ্যান্ড কলেজে আনুষ্ঠানিকভাবে জেলা প্রশাসক ড.ফারুক আহাম্মদ শিক্ষার্থীদের হাতে এই নতুন বই তুলে দেন। এ সময় পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা সিরাজী, অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাসুদ আলম, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আপেল মাহমুদসহ শিক্ষক ও শিক্ষিকারা উপস্থিত ছিলেন। এছাড়া জেলার বিভিন্ন উপজেলা পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য বই উৎসবের উদ্বোধন করেন।

এ বছর জেলার প্রাথমিক, মাধ্যমিক ও সরকারি-বেসরকারি সকল বিদ্যালয়ে সর্ব মোট ৭০ লক্ষ বই বিতরণ করা হবে।

বার্তাবাজার /এইচ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর