টিকটক ব্যবহার করতে পারবেন না যুক্তরাষ্ট্রের সেনারা

সরকারি হ্যান্ডসেটে এখন থেকে আর টিকটক ব্যবহার করতে পারবেন না যুক্তরাষ্ট্রের সেনারা। দেশটির সেনা সদস্যদের টিকটক ব্যবহারে নিষেধাজ্ঞার নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্তের অংশ হিসেবে এই নির্দেশনা দেয়া হয়েছে। জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হতে পারে বেইজিং ভিত্তিক এই অ্যাপটি নিয়ে এমন উদ্বেগের পরই এই সিদ্ধান্ত আসলো।

দেশটির সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল রবিন ওচা বলেন, টিকটককে সাইবার থ্রেট হিসেবে আমলে নেয়া হয়েছে।

এর আগে নভেম্বরেই দেশটির নৌ ও প্রতিরক্ষা বিভাগ টিকটক ব্যবহারের ওপর সতর্কতা জারি করেছিল। তখন সরকারি ফোনে এই অ্যাপ ইনস্টল করতে নিষেধ করা হয়েছিল। একই সঙ্গে এরইমধ্যে কেউ যদি অ্যাপটি ইনস্টল করে থাকেন তবে সেটি আনইনস্টল করতে বলা হয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর