বগুড়া শেরপুরের নলবাড়ীয়া-দরিখাগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডাঃ মকবুল হোসেনের অবসরজনিত বিদায় অনুষ্ঠান ১ জনুয়ারি ২০২০ বুধবার দুপুরে বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আমির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ আব্দুল কাদের। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল করিমের স ালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার উম্মে মালিহা মমতাজ, খানপুর ইউনিয়ন আওয়াামীলীগের সভাপতি আব্দুস সামাদ, খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম তোতা, ইউনিয়ন পরিষদের সদস্য ওমর আলী, ফরিদ মন্ডল, সাবেক সদস্য আব্দুর রফিক, সাংবাদিক রাশেদুল হক, বিদায়ী প্রধান শিক্ষক ডঃ মকবুল হোসেনের ছেলে নুরুল ইসলাম প্রমুখ।
২০২০ সালের জানুয়ারি মাসের ১ তারিখে বই উৎসব শেষে এই বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বার্তাবাজার /এইচ.আর