শেরপুরে অগ্রণী ব্যাংক লিমিটেড এর অর্থনৈতিক উন্নয়ন বিষয়ক সভা অনুষ্ঠিত

অথনৈতিক উন্নয়নে অগ্রনী ব্যাংকের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ১ জানুয়ারী বুধবার দুপুরে বগুড়ার শেরপুরের ধুনট রোডস্থ একটি কমিউনিটি সেন্টার হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

অগ্রনী ব্যাংক শেরপুর শাখার সিইও কৃষিবিদ খাদেমুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন অগ্রনী ব্যাংক লিমিটেডের বগুড়া অ লের উপ-মহাব্যবস্থাপক শেখ আকরাম উদ্দিন, বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন বগুড়ার সহকারি মহা ব্যবস্থাপক মো. সিরাজুল ইসলাম, বগুড়ার সিনিয়র প্রিন্সিপ্যাল অফিসার(এসপিও) রফিকুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আমির হামজা, বাসস্ট্যান্ড ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলহাজ¦ মাহবুবুল আলম হিরু, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ¦ সাইফুল বারী ডাবলু। অগ্রনী ব্যাংক শেরপুর শাখার সিনিয়র অফিসার হারুন অর রশিদের স ালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সাপ্তাহিক তথ্যমালা পত্রিকার সম্পাদক সুজিত বসাক, সাপ্তাহিক বিজয় বাংলার সম্পাদক আকরাম হোসাইন, অগ্রণী ব্যাংক লি: শেরপুর শাখার সিনিয়র ও কর্মকর্তা আবু জোবায়ের প্রমুখ বক্তব্য রাখেন।

এ সময় শেরপুর স্থানীয় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার গণমাধ্যমকর্মী, ব্যবসায়ি প্রতিনিধি ও ব্যাংকার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় অগ্রনী ব্যাংক লিমিটেড এর গ্রাহক সেবার মান বৃদ্ধিকল্পে অর্থনৈতিক উন্নয়ন শীর্ষক বিভিন্ন দিক নিয়ে ও ব্যাংকিং কিছু সাময়িক সমস্যার উত্তরণে পথ নিয়ে কতিপয় সিদ্ধান্ত বিশদ আলোচনা হয়।

বার্তাবাজার /এইচ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর