রাঙ্গাবালীতে বই উৎসব পালিত

সারাদেশের ন্যায় পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বই উৎসব পালিত হয়েছে। পহেলা জানুয়ারী বুধবার সকালে উপজেলার ৭১টি প্রাথমিক বিদ্যালয়, ১২টি মাধ্যমিক বিদ্যালয়, ১২ মাদ্রাসা ও ৩টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে বই উৎসব পালিত হয়।

উৎসবে সকল শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হয়। রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয় ও মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসবের উদ্ভোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা.জহির উদ্দিন আহম্মেদ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো.আতিকুল ইসলাম, সহকারী শিক্ষা কর্মকর্তা গোলাম সগীর, রাঙ্গাবালী প্রেস ক্লাবের সভাপতি মো.জোবায়ের হোসেন, রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.মজিবুর রহমান ও মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহেলা পারভীন প্রমুখ।

এদিকে রাঙ্গাবালী বাহেরচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসবের উদ্ভোধন করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও রাঙ্গাবালী প্রেস ক্লাবের সভাপতি মো.জোবায়ের হোসেন। এসময় উপস্থিত ছিলেন রাঙ্গাবালী প্রেস ক্লাবের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও দৈনিক যুগন্তরের রিপোর্টার মু.জাবির হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.সেকন্দার আলম, সহকারী শিক্ষক মোসা.আসমা বেগম ও দৈনিক ভোরের ডাকের রিপোর্টার এনামুল ইসলাম প্রমুখ।

অন্যদিকে রাঙ্গাবালী প্রতিবন্ধী বিদ্যালয়ে বই উৎসবের উদ্ভোধন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.মোকলেসুর রহমান ও বিদ্যালয় ম্যনেজিং কমিটির সভাপতি মিজানুর রহমান তসলিম। এসময় সাংবাদিক ও সুশীল সামাজের লোকজন উপস্থিত ছিলেন।

বার্তাবাজার /এইচ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর