বই উৎসব ২০২০ উৎযাপন উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেছেন দিনাজপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. মাহমুদুল আলম। বুধবার (১ জানুয়ারি) দুপুরে দিনাজপুরের সারদেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের মুক্তমঞ্চে আয়োজিত বই বিতরণ
অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা পর্ষদ কমিটির সভাপতি মো. ফরিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা
প্রশাসক মো. মাহমুদুল আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর দিনাজপুরের উপপরিচালক মো. মাহফুজার রহমান, দুর্নীতি দমন কমিশন
সমন্বিত জেলা কার্যালয়ের উপরিচালক আবু হেনা আশিকুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, বিদ্যালয়ের দাতা সদস্য ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, দিনাজপুর প্রেসক্লাবে সভাপতি স্বরপ কুমার বকসী বাচ্চু, সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল। বই বিতরণ উৎসবে প্রধান অতিথি জেলা প্রশাসক মো. মাহমুদুল আলমের উপস্থিতে কমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়।
বই উৎসবের মাধ্যমে জেলা প্রশাসক মাহমুদুল আলম কোমলমতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘সরকার শিক্ষার্থীদের বিদ্যালয়ের যাওয়ার জন্য একই রকম স্কুল ড্রেসের ব্যবস্থা করেছে। সবাইকে এক সাথে বই উপহার দিচ্ছে। এসবের কারণ হলো, সরকার বই বিতরণের দিন সবাইকে নতুন নতুন পোষাকও দেওয়ার চিন্তা করছে। পর্যায়ক্রমে এসব হবে। তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দেশটাকে
নিজের হাতে স্বাধীন করেছেন এবং নিজ হাতে গড়ার একটা স্বপ্ন দেখেছিলেন। সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। বঙ্গবন্ধুর জন্ম শত বার্ষিকী উপলক্ষে সারা বিশ্বের জাতিসংঘ সদস্যভূক্ত সকল রাষ্ট্রে একযোগে মুজিব বর্ষ পালন করা হবে। বিশ্বের আর কোন নেতা নেই যে
এরকম কেউ করতে পারছে। বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ভাষণ। যিনি এই ভাষণের মাধ্যমে গোটা জাতিকে একত্রিত করতে পেরেছিলেন।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে ডিসি বলেন, ২০৪১ সালের যে উন্নত বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি সেটা পূরণ করতে হলে তোমাদের মত শিক্ষার্থীদের মানবিক এবং ভালো করে পড়ালেখা করতে হবে। যে শিক্ষা ব্যক্তিপূজা করতে শেখাবে না সেই শিক্ষা আমাদের অর্জন করতে হবে। যে শিক্ষা চাটুকারিতা শেখাবে না সেই শিক্ষা আমাদের অর্জন করতে হবে।
প্রকৃত শিক্ষা অর্জনের মধ্য দিয়ে আমাদের মানুষের মত মানুষ হতে হবে, মানবিক হতে হবে।’ বই উৎসবের পূর্বে প্রধান অতিথি জেলা প্রশাসক মাহমুদুল আলম সারদেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়ের মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে শিক্ষাদ্ভাবন, ২ টাকার ব্যাংক থেকে সহায়তা কার্যক্রম, ডিজিটাল ক্লাস রুম ও হস্তশিল্প বিপণন কেন্দ্রের শুভ উদ্বোধন করেন।
বার্তাবাজার /এইচ.আর