সরিষাবাড়ীতে উপজেলার শীর্ষে বয়ড়া ইসরাইল আহম্মদ উচ্চ বিদ্যালয়

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া ইসরাইল আহম্মদ উচ্চ বিদ্যালয়ে জেএসসি পরিক্ষায় এবারো শতভাগ পাসের গৌরব অর্জন করেছে এবং উপজেলার শীর্ষস্থানটি দখল করে আছে।

প্রতি বছরের ন্যায় এবারও ২০১৯ সালে অনুষ্ঠিত জেএসসি পরীক্ষায় ২১৯ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে জিপিএ ৫ পায় ২৩ জন শিক্ষার্থী এবং কৃতিত্বের সাথে শতভাগ পাশ করার গৌরভ অর্জন করে অবহেলিত এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রতিবারের মতো উপজেলার সবচাইতে বেশি জিপিএ ৫ পেয়ে শীর্ষস্থানটি দখল করে আছে বিদ্যালয়টি।

১৯৭১ সাল থেকে বয়ড়া ইসরাইল আহাম্মদ উচ্চ বিদ্যালয়ের পথচলা শুরু । শুরু থেকেই বেশ সুনামের সাথে মাথা উচুঁ করে দাঁড়িয়ে আছে বিদ্যালয়টি। সরিষাবাড়ী উপজেলার অন্যতম শীর্ষস্থান দীর্ঘদিন ধরে আছে প্রতিষ্ঠানটি। যার কারন বিগত বছরের এসএসসি ও জেএসসি পরিক্ষার ফলাফল ও বিদ্যালয়ের বিজ্ঞ ম্যানেজিং কমিটি, শিক্ষক-শিক্ষিকা, সচেতন অভিভাবক, এলাকাবাসী ও শিক্ষার্থীদের আপ্রাণ প্রচেষ্টা। যার ফলে প্রতিবছরের জেএসসি ও এসএসসির ফলাফল সন্তোষজনক।

এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আ: ওয়াহাব বলেন, আমরা বরাবরই শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগী করে তুলি। তাদেরকে সঠিক ও সহজভাবে বুঝানো হয় বলে তারা ভালো রেজাল্ট করে। তারা আমাদের, বিদ্যালয়ের ও অভিভাবকদের মুখ উজ্জল করে রাখে। এছাড়া আমাদের প্রতিষ্ঠানে লেখাপড়ার কোন কমতি নেই বলেই ভালো অবস্থান ধরে রেখেছে। আমি চাই আমার এ বিদ্যালয়টি ভালো রেজাল্টের ধারাবাহিকতা বজায় রাখুক। এ জন্য আমরা শিক্ষকরা যথাসাধ্য চেষ্টা করি।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুর রউফ বাচ্চু বলেন, একটি স্কুলের ভালো ফলাফলের পিছনে কমিটি-শিক্ষক-অভিভাবক-এলাকাবাসী ও শিক্ষার্থীদের ঐকান্তিক আন্তরিকতা থাকতে হয়। এছাড়া এ বিদ্যালয়ে গরিব, মেধাবী শিক্ষার্থীদের বিনা বেতনে পাঠদানের ব্যবস্থা রয়েছে।

বার্তাবাজার /এইচ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর