শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায় এনএটিপি-২ প্রকল্পের আওতায় ২০১৯-২০ অর্থ বছরে উন্নত স্বাস্থ্য, খাদ্য ও পালন ব্যবস্থাপনা প্রযুক্তি বাস্তবায়নের জন্য ১৭ জন গাভী পালন ও ৮ জন ছাগল পালন খামারীর মাঝে প্রদর্শনীর বিভিন্ন মালামাল ও উপকরন বিতরন করা হয়েছে।
১লা জানুয়ারী সকালে নালিবাড়ী উপজেলা প্রানিসম্পদ অফিস কার্যালয়ে নালিতাবাড়ী প্রাণি সম্পদ অফিসার ডাঃ মতিউর রহমানের সভাপতিত্বে ২৫ জন খামারীর মাঝে গাভী পালন প্রদর্শনীর আওতায় দানাদার খাদ্য, ভুষি, খৈল, কৃমি নাশক ঔষধ, ভিটামিন, মশারী, ঝর্না, বেলচা, বালতি, ঘামলা, কাস্তে, কোদাল, পরিবহন ও ব্রিফিং ভাতা এবং ছাগল পালন প্রদর্শনীর আওতায় মাচা, খাদ্য, চালের ক্ষুদি, ভুসি, কৃমি নাশক, ভিটামিন, প্রদর্শনী সাইনবোর্ড, পরিবহন ও ব্রিফিং ভাতা বিতরন করা হয়।
অনুস্থানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা চেয়ারম্যান মোঃ মোকছেদুর রহমান লেবু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুর রহমান, মহিলা ভাইস-চেয়ারম্যান আশুরা বেগম। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ সম্প্রসারন অফিসার, এলডিডিপি প্রকল্প উম্মুল ওয়ারা, স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ, এনএটিপি-২ প্রকল্পের বিভিন্ন ইউনিয়নের সিলগনসহ উপজেলা প্রানী সম্পদ অফিসের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
অনুস্থানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রাণিসম্পদের সকল উন্নত প্রযুক্তি সাধারণ খামারীদের মাঝে ছড়িয়ে দেওয়ার আহবান করেন এবং বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার প্রদর্শনী গুলি মাঠ পর্যায়ে সঠিক ভাবে বাস্তবায়িত করে তার জন্য নিয়মিত মনিটরিং অব্যাহত রাখার উপর গুরুত্ব আরোপ করেন।