সাভারে পাঠ্যপুস্তক উৎসব-২০২০ অনুষ্ঠিত

ঢাকার সাভারে পাঠ্যপুস্তক উৎসব-২০২০ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০১ জানুয়ারি) বেলা ১১ টার দিকে সাভার অধর চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

প্রধান অতিথির বক্তব্যে ডা. দীপু মনি বলেন, যেখানে যে কোনো দাবি-দাওয়া থাকুক, কোনো যায়গায় যেন শিক্ষার্থীদের জিম্মি করে কোনো ধরনের কর্মসূচি দেওয়া না হয়। শেখ হাসিনার সরকারের সময় কোনো দাবির জন্য আন্দোলন করতে হয় না। এমনিতেই সব প্রয়োজন মিটিয়ে দেওয়ার ব্যবস্থা পুরণ করা হয়। কারণ শিক্ষাকে শেখ হাসিনা সর্বাধিক গুরুত্ব দেন।

মন্ত্রী এসময় আরও বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিষয়টি বর্তমানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বোর্ডে’র (ইউজিসি) কাছে আছে। তারা বিষয়টি খতিয়ে দেখছে দেখা শেষে আমাদের কাছে তথ্য এলে তারপর আমরা দেখবো কি করা যায়।

তিনি বলেন, আমার অনুরোধ থাকবে যে কোনো প্রতিষ্ঠানের দাবি থাকলে সেগুলো আমাদের (শিক্ষা মন্ত্রণালয়) জানাতে। তার দাবি যদি যুক্তিযুক্ত হয় তাহলে আমরা দেখবো। আর কোনো ভাবেই যেনো কোনো শিক্ষার্থীর জীবন জিম্মি করে আন্দোলন করা না হয়।

অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন- শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, দুর্যোগ ও ত্রান ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডা: মো: এনামুর রহমান এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো: মাহবুব হোসেন, সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবসহ অন্যান্যরা।

বার্তাবাজার/এইচ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর