ঝিনাইদহে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ

বই উৎসবের মধ্যে দিয়ে ঝিনাইদহের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়।
বুধবার সকালে ঝিনাইদহ সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফ-উজ-জামান, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লক্ষী রানী পোদ্দার, সহকারী প্রধান শিক্ষক মোহাম্মাদ আব্দুল মালেকসহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। নতুন বই পেয়ে খুশি শিক্ষার্থীরা। তাদের মাঝে ছিল উৎসবের আমেজ।

শিক্ষা অফিসের কর্মকর্তারা জানান, এ বছর জেলার ৬ উপজেলায় ৪ লাখ ৫৬ হাজার ৬৬ জন শিক্ষার্থীদের মাঝে ৩৮ লাখ ৮৫ হাজার ৪’শ ৩৪ টি বই বিতরণ করা হবে।

এছাড়াও জেলা শহরের কা ননগর মডেল স্কুল এন্ড কলেজ, পিটিআই স্কুল, ঝিনাইদহ সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা, ইসলামি ফাউন্ডেশন, হরিনাকুন্ডু উপজেলার মকিমপুর জসীম উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সদ উপজেলার আমতলা বাজার জে এইচ এস অটিষ্টিক বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়সহ জেলার ৬টি উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ করা হয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর