রামগঞ্জে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে বিনামূল্যে বই বিতরন

লক্ষ্মীপুরের রামগঞ্জে ০১ লা জানুয়ারী ২০২০ ইং সালে উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করা হয়েছে।বুধবার বিভিন্ন আনুষ্ঠানিকতার মাধ্যমে সকাল থেকে এই বই বিতরন কার্যক্রম শুরু হয়।

এরই ধারাবাহিকতায় আথাকরা উচ্চ বিদ্যালয়, আথাকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরন কার্যক্রম অনুষ্ঠানে আথাকরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুল হকের সভাপতিত্বে ও ভোলাকোট ইউপি আওয়ামীলীগ নেতা বিপ্লব পাটওয়ারীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলাকোট ইউপি চেয়ারম্যান ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি বশির আহমেদ ভি পি মানিক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আথাকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও বিশিষ্ট শিক্ষানুরাগী জি এম ছায়েদ আলী, সাবেক উপজেলা যুবলীগের সদস্য জাকির হোসেন, স্বেচ্ছাসেবকলীগ নেতা জসিম উদ্দিন,লক্ষ্মীপুর জেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ সভাপতি কাজী মাসুদ রানা,ভোলাকোট ইউপি যুবলীগ নেতা এম এইচ অনন্ত সহ শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

এসময় প্রধান অতিথি ইউপি চেয়ারম্যান বশির আহমেদ ভিপি মানিক শিক্ষার্থীদের পড়াশুনায় মনোযোগী হওয়ার জন্য উদ্বুদ্ধ করা সহ অভিভাবকদেরকে সন্তানদের উপর খেয়াল রাখার বিশেষ অনুরোধ জানান।

বার্তাবাজার /এইচ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর