ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ২০২০সালের প্রথম দিন কোমলমতি শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিক ভাবে বই পৌঁছে দিতে ‘বই বিতরণ উৎসব’ হয়েছে। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা প্রশাসনের উদ্যোগে ও স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজনে উপজেলার প্রতিটি বিদ্যালয় ও মাদ্রাসায় এই উৎসব পালিত হয়।
সকালে পৌর সদরের বিশ্বেশ্বরী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে আয়োজিত বই বিতরণ উৎসবে উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ফখরুল ইমাম। আরো উপস্থিত ছিলে, উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন, পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা আবদুস ছাত্তার, সহকারি কমিশনার (ভূমি) সাঈদা পারভীন, ঈশ্বরগঞ্জ ওসি মোখলেছুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুল ইসলাম প্রমুখ।
পরে ঈশ্বরগঞ্জে ডিএস কামিল মাদ্রাসা , গার্লস স্কুল অ্যান্ড কলেজ, চরনিখলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝেও বই উৎসবে যোগদেন সংসদ সদস্যসহ অন্যান্য অতিথিরা। বেলা দেড়টার দিকে সকল অতিথি ছুটে যান প্রতিবন্ধীদের জন্য শহীদ আবদুল মতিন বিশেষ শিক্ষা একাডেমিতে। সেখানে প্রতিবন্ধী শিক্ষার্থীদের সাথে কিছুক্ষণ সময় কাটান জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা।
বার্তাবাজার /এইচ,আর