স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, গত বছরে দেশের মানুষের গড় আয়ুসহ দেশের প্রবৃদ্ধি বেড়েছে। পুরুষের তুলনায় নারীদের গড় আয়ু ২ বছর বেশি।
বুধবার (১ জানুয়ারি) দুপুর ১২টায় মানিকগঞ্জ জেলার ৮৮ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বছরের প্রথম দিনে ছাত্রছাত্রীদের বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, দেশে এখন নারীদের গড় বয়স ৭৪ ও পুরুষের ৭২ বছর। এছাড়াও দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি তুলনামূলকভাবে অনেক বেড়েছে।
অনুষ্ঠানে জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় মন্ত্রী জেলার ৭৮ হাজার ছেলে-মেয়ের মধ্যে বিনামূল্যে বই বিতরণ কাজের উদ্বোধন করেন।
বার্তাবাজার/কে.জে.পি