ঠাকুরগাঁওয়ে বিরল প্রজা‌তির ৫টি লক্ষ্মীপ্যাঁচা উদ্ধার

ঠাকুরগাঁওয়ে এক‌টি হাসপাতা‌লের ছাদ থে‌কে বিরল প্রজা‌তির ৫টি সাদা লক্ষ্মীপ্যাঁচা উদ্ধার করা হ‌য়ে‌ছে।

গতকাল বুধবার সকালে সদর উপ‌জেলা র‌হিমানপুর মায়মুনা মাতা শিশু হাসপাতালের ছাদ থেকে পা‌খি গুলো‌কে উদ্ধার ক‌রে হাসপাতাল‌টির মার্কে‌টিং অফিসার শ‌হিদুর রহমান। প‌রে তি‌নি বন‌বিভাগ ঠাকুরগাঁও রেঞ্জের কর্মকর্তা‌দের হা‌তে পা‌খি গু‌লো‌কে তু‌লে দেন।

ঠাকুরগাঁও বন কর্মকর্তা হরিপদ দেব নাথ জানান, উদ্ধারকৃত প্যাঁচা গু‌লোর বয়স ২থে‌কে আড়াই মাস । তবে প্র‌ত্যেক বছরই বাবা পা‌খি ও মা পা‌খিরা এসে বাচ্চা ছানা জন্ম দি‌য়ে কদিন পরেই আবার পা‌ড়ি জমান অজানা উদ্দে‌শ্যে। প‌রে আর দেখা মে‌লেনা তা‌দের।

ঠাকুরগাঁওয়ের পাখি প্রেমী রেজাউল হাফিজ রাহি জানান, এ প্রজা‌তির পা‌খি গুলো বড় গাছে ও লোকালয়ে বসবাস কর‌তে পছন্দ ক‌রে। গ্রীষ্মকালীন এলাকা ও বনভূমিতে এদেরকে দেখতে পাওয়া যায়।

বার্তাবাজার /এইচ,আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর