লক্ষ্মীপুরের উৎসব মূখর পরিবেশে বিতরণ হচ্ছে নতুন বই

নতুন বছরের ১ম দিনে লক্ষ্মীপুরে বই উৎসব উদযাপিত হয়েছে। বুধবার সকালে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচির অুষ্ঠিত হয়। কালেক্টরেট স্কুলে বিতরণের উদ্বোধন করেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।

নতুন বই হাতে পেয়ে আনন্দে উচ্ছসিত হয়ে উঠেন শিক্ষার্থীরা। এছাড়া আদর্শ সামাদ উচ্চবিদ্যালয় মাঠেও অনুষ্ঠিত হয় বই উৎসব। এসময় ‍বিই বিতরণ করেন, স্থানীয় সংষদ সদস্য এ কে এম শাহজাহনা কামাল। এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাক অঞ্জন চন্দ্র পাল, পুলিশ সুপার ড. কামরুজ্জামান, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এড. নুরউদ্দিন চৌধুরী নয়ন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুর রিদোয়ান আরামন শাকিল প্রমূখ।

অন্যদিকে লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদরাসায় নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাওলানা জসিম উদ্দিন, এসময় উপস্থিত ছিলেন, অধ্যক্ষ আব্দুল জলিল মিজানসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

এবার জেলার ৫টি উপজেলার ১০৭৫টি প্রাথমিক বিদ্যালয়ের ২ লাখ ৩ হাজার ৯৫০ জন শিক্ষার্থী ও নিন্ম মাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের প্রায় ৩০০ শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ২ লাখ ৭০ হাজার শিক্ষার্থী নতুন বই পাবেন।

বার্তাবাজার /এইচ,আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর