বাবার সঙ্গে ডিম বিক্রি করা মারুফ পেল জিপিএ-৫

বাবার সঙ্গে সারাদিন ডিম বিক্রি করার কাজে ব্যাস্ত থাকা মোহাম্মদ মারুফ প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। মোহাম্মদ হালু সওদাগর (৪৫) লোহাগাড়া উপজেলাধীন বড়হাতিয়ার বিভিন্ন এলাকায় ডিম বিক্রি করেন। ছেলে মোহাম্মদ মারুফ (১১) প্রতিদিন তাঁর কাজে সহযোগিতা করে। একটু সময় পেলে বাড়ি ফিরে পড়তে বসে। এভাবে পড়াশোনা করেই প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে।

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলাধীন বড়হাতিয়া ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এবারের সমাপনী পরীক্ষায় অংশ নেয় মোহাম্মদ মারুফ। তার এমন সাফল্য দেখে এলাকার সবাই বিস্মিত।

তার শিক্ষিকা টুম্পা দেবী জানান, দারিদ্র পরিবারে জন্ম নেওয়া মারুফ অত্যন্ত মেধাবী ছাত্র। বাবার কাজে সহযোগিতা করতে গিয়ে অন্যদের মত পড়াশোনা করার সুযোগ পেত না। প্রতিদিন কাজ শেষে সন্ধ্যায় সাইকেল নিয়ে আমার বাসায় চলে আসতো। দরিদ্র পরিবারের সন্তান হওয়ায় বিনামূল্যে পড়াতেন তিনি।

মোহাম্মদ মারুফ জানান, অভাব দূর করতেই লেখাপড়ার ফাঁকে বাবার ব্যবসায় সহযোগিতা করি। আমার জন্য দোয়া করবেন। ভবিষ্যতে ডাক্তার হয়ে মানুষের সেবা করতে চাই।

বার্তাবাজার /এইচ,আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর