রাজধানীতে সিআইডি কর্তৃক অন লাইন প্রতারনার তিন প্রতারক গ্রেফতার

অদ্য ৩১/১২/২০১৯ খ্রিঃ প্রায় ০১ মাস যাবৎ অনুসন্ধান ও তথ্য সংগ্রহ করে সিআইডি’র টিএইচবি ইউনিট একটি অনলাইন প্রতারক চক্রকে গ্রেফতার করে। কখনো China Fashion কখনো CM Fashion নামে তারা Facebook page একাউন্ট খুলে শতাধিক মোবাইল নম্বর ব্যবহার করে অন- লাইনে শপিং এর এই ব্যবসাটি পরিচালনা করে আসছে।

Facebook page এ তাদের পন্য পছন্দ হলে page এ দেয়া নম্বরে ফোন করলে প্রথমে পণ্যটি নিতে হলে বুকিং মানি হিসাবে ৫০-১০০ টাকা পর্যন্ত বিকাশের মাধ্যমে চার্জ করে। ক্রেতা অল্প টাকা হিসাবে টাকাটা তাদের দেওয়া বিকাশ নম্বরে পাঠায়। এই নাম সর্বস্ব অন-লাইন কোম্পানীর রয়েছে ০১ (এক) হাজারেরও বেশি বিকাশ নম্বর এবং তাদের কল সেন্টার এর নম্বরটি থাকে Forwad করা। ফলে কোন ভাবেই তাদেরকে ধরা সম্ভব হচ্ছিল না।

‘‘ক্রেতা থেকে বুকিং মানি পাওয়ার পর তারা ক্রেতাকে ২৪ ঘন্টার মধ্যে পণ্যটি তার নির্ধারিত ঠিকানায় পৌঁছে” যাবে বলে প্রতিশ্রুতি দেয়। এই জায়গাটিতে তারা প্রতারনার সবচেয়ে বড় আশ্রয়টি নেয়। তারা ক্রেতার নির্ধারিত ঠিকানায় পণ্য না পাঠিয়ে নিকস্থ এসএ পরিবহন, সুন্দরবন কুরিয়ার সার্ভিস, কণ্টিনেন্টাল কুরিয়ার সার্ভিসে এ অন-লাইন শপিং অফিসের ভুয়া ঠিকানা ব্যবহার করে পণ্যটি পাঠায় এবং পরবর্তীতে ক্রেতাকে ফোন করে ডেলিভারী সার্ভিস ম্যানের অভাব/সমস্যার কথা তুলে ধরে নির্ধারিত পরিবহন বা কুরিয়ার সার্ভিস থেকে নির্ধারিত টাকার বিনিময়ে পণ্যটি তুলে নিতে বলে।

ক্রেতা সরল বিশ্বাসে টাকা জমা দিয়ে পণ্যটি উঠায় এবং পার্সেল খুলে দেখে সেইটি খুবই নিম্নমানের কোন কিছু দেয়া। তাদের দেওয়া শ্লিপ অনুযায়ী ঠিকানায় গেলে দেখা যায়, সেটিও ভুয়া।এভাবে গত প্রায় ০১ বছর যাবৎ হাজার হাজার গ্রাহক থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়। আটক কৃতদের বিরুদ্ধে মামলা দায়ের এর প্রস্তুতি চলছে বলে জানায় সিআইডি।

বার্তাবাজার /এইচ,আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর