বৃহস্পতিবার গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পের আওতায় নতুন গ্যাস পাইপের সঙ্গে বিদ্যমান পাইপের সংযোগ স্থাপন কাজের জন্য বৃহস্পতিবার নারায়ণগঞ্জ এলাকায় ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।

যেসব এলাকায় গ্যাস থাকবে না তার মধ্যে রয়েছে- কদমতলী থেকে পঞ্চবটী পর্যন্ত নারায়ণগঞ্জ ঢাকা সড়কের উভয় পাশের এলাকা, তালতলা মোড় থেকে জালকুড়ি পর্যন্ত, রসুলপুর বউবাজার এলাকা, পাগলা বাজার থেকে নন্দলালপুর পর্যন্ত, ফতুল্লা পোস্ট অফিস রোডের উৎপত্তিস্থল (গোড়া) থেকে শিবু মার্কেট হয়ে হাজিগঞ্জ মোড় পর্যন্ত ও সংলগ্ন এলাকা।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, ৫০ পিএসআইজি লাইনের সঙ্গে যুক্ত ঢাকা-নারায়ণগঞ্জ মহাসড়কের উভয় পাশের এলাকার শিল্প, বাণিজ্যিক ও ক্যাপটিভ পাওয়ার শ্রেণির গ্রাহকরা ওই দিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত গ্যাস পাবে না।

নতুন লাইন বসানোর পাশাপাশি কিছু লিকেজ লাইনও মেরামত করা হয়েছে সেখানে। বৃহস্পতিবার সব লাইনের ‘টাই ইন’ (সংযোগ স্থাপন) কাজ হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় পাগলা নন্দলালপুর রেলক্রসিং এলাকায় বিদ্যমান গ্যাস পাইপলাইনের সঙ্গে নবনির্মিত গ্যাস পাইপলাইনের সংযোগ স্থাপনের (টাই ইন) জন্য এই ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর