পঞ্চগড়ে বই বিতরণ উৎসব শুরু

সারা দেশের ন্যায় পঞ্চগড়েও বই বিতরণ উৎসব শুরু হয়েছে। এ উৎসবে সারা জেলায় প্রাথমিক পর্যায়ে ১১৫৯ টি প্রাথমিক বিদ্যালয়ের মোট ১,৭৯,৩১৯ জন শিক্ষার্থীদের মাঝে ৭,১৯,৫০৯ টি বই বিতরণ করা হয়।

আজ বুধবার (১লা জানুয়ারী) সকাল ১১.৩০ টায় জেলার দ্বারিকামারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বেলুন উড়িয়ে এ উৎসবের উদ্বোধন করেন পঞ্চগড় ১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো মজাহারুল হক প্রধান।

এতে তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। আমাদের সরকার ১ লা জানুয়ারিতে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করে তাদের পড়াশোনায় আগ্রহী করে তুলছে। যা কোন সরকারের আমলে হয়নি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা এ কঠিন কাজকে আজ বাস্তবায়ন করেছে।

এ উৎসবে তিনি ছোট-ছোট শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে তাদের নিয়মিত স্কুলে আসতে ও পড়ালেখায় মনযোগী হতে পরামর্শ দেন। পরে বিদ্যালয়ের মাঠে জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ পঞ্চগড় এর আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মো মজাহারুল হক প্রধান। এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার ইউসুফ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল মান্নান,উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রাব্বানী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শহীদুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সহ জেলার প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তারা।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর