কুড়িগ্রামে পালিত হচ্ছে ছাত্রদল’র ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকী

সারাদেশের ন্যায় কুড়িগ্রামে পালিত হচ্ছে বাংলাদেশ ছাত্রদল এর ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকী। বুধবার সকাল ৯টার সময় পুরাতন পোস্ট অফিস পাড়ায় অবস্থিত জেলা বিএনপি’র কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় দিনের কর্মসূচি।

পরে সকাল সাড়ে ১১টায় ১টি র্যালী কার্যালয় থেকে বের হয়ে শহর প্রদক্ষিন করে পুনরায় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক এমপি ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুর রহমান রানা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব সোহেল হোসনাঈন কায়কোবাদ, আব্দুল আজিজ, আশরাফুল হক রুবেল, জেলা যুবদলের সভাপতি রায়হান কবির, সাধারণ সম্পাদক নাদিম আহম্মেদ, জেলা ছাত্রদল সভাপতি আমিমুল ইহছান, যুগ্ম সম্পাদক শাওন আহমেদ,সোহেল রানা সাংগঠনিক সম্পাদক আরমান হোসেন, দপ্তর সম্পাদক আশিক ইকবাল রাব্বী প্রমুখ।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর