নতুন বছরে এগিয়ে যাওয়ার বার্তা দিলেন সাকিব

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের আলোকিত ক্যারিয়ারে কালিমা হয়ে থাকবে ২০১৯ সাল। বছরটির শেষের দিকে এসে পেয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি’র নিষেধাজ্ঞা।

প্রিয় খেলা থেকে দূরে থাকা এই অলরাউন্ডার সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন। ব্যক্ত করেছেন এগিয়ে যাওয়ার প্রত্যয়।

নববর্ষ উপলক্ষ ও নতুন দশকের সূচনায় নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক পোস্টে সাকিব লিখেছেন- “২০২০ সাল আমাদের জন্য একটা নতুন দশকের সূচনা। বিগত বছরের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে আমরা যেন এগিয়ে যেতে পারি সামনের দিকে। নতুন বছরের শুভেচ্ছা সবাইকে।”

জুয়াড়িদের প্রস্তাব পাওয়ার কথা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে না জানানোয় গত ২৯ অক্টোবর সাকিবকে দুই বছরের জন্য নিষিদ্ধ করে আইসিসি। তবে প্রথম এক বছরের মধ্যে আর কোনো বিধি না ভাঙলে পরের বছরের শাস্তি স্থগিত থাকবে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর