নববর্ষে মোড়ে মোড়ে পুলিশের তল্লাশি, ক্ষোভ নগরাবাসীর

নিরাপত্তার চাপে বর্ণহীন রাজধানীর ইংরেজি বর্ষবরণ উদযাপন। মোড়ে মোড়ে পুলিশের তল্লাশি আর অভিযানে অনেকটাই কোনঠাসা উৎসব আয়োজন।

সন্ধ্যার আগে থেকেই বিভিন্ন এলাকার প্রবেশপথে যানবহন থামিয়ে চালক ও যাত্রীদের তল্লাশি করা হয়। তাই ঘরে ফেরার তাড়া ছিলো সাধারণ মানুষের মধ্যে।

এতে কিছুটা যানজট সৃষ্টি হলেও, রাত ৮টার মধ্যেই ফাঁকা হতে শুরু করে রাস্তাঘাটা। কোথাও বর্ষবরণের বিশেষ কোনো আয়োজন না থাকায় চাপা ক্ষোভ প্রকাশ করেন নগরাবাসী।

তারা বলছে, নিরাপত্তা বেষ্টনী এতটাই প্রকট যে, আমাদের মধ্যে যে উদ্দীপনাটা কাজ করার কথা তা হচ্ছে না। কখন বাড়ি ভিরবো সেই তাড়না কাজ করছে।

আরেক নগরবাসী বলেন, টিএসসিতে কিন্তু সবাই অবাধে যাতায়াত করতে পারে। সেই যায়গাটা আজ নিরাপত্তায় ঘেরা। এটা একটু বেশি হয়ে গেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ট্রেন্ড সেটা ব্রেক হয়েছে। তবে পরিস্থিতি আরেকটু ভালো হলে হতো।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর