মৌলভীবাজারে ভোক্তা অধিকারের অভিযান, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর রোড, থানা রোড, ভানুগাছ বাজার ও তার আশপাশের এলাকার বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২ টি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত উক্ত অভিযান পরিচালিত হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে কমলগঞ্জ থানার পুলিশ ফোর্স এর সহায়তায় অস্বাস্থ্যকর পরিবেশে মেয়াদ উত্তীর্ণ আটা ময়দা দিয়ে বেকারীর খাদ্য পণ্য তৈরি করাসহ বিভিন্ন অপরাধে মাধবপুর রোডে অবস্থিত ফাষ্ট টাইম বেকারীকে ৫ হাজার টাকা, থানা রোডে অবস্থিত বনলতা বেকারীকে ২০ হাজার টাকাসহ মোট ২৫ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর