আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে স্বরাষ্ট্রমন্ত্রণালয়কে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো: আলমগীর হোসেন স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দীনের কাছে এই চিঠি পাঠান।
চিঠিতে স্বরাষ্ট্রমন্ত্রণালয়কে নির্বাচনে আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন, আইন শৃঙ্খলাবাহিনীর জন্য আগাম বাজেট প্রণয়ন, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও সংখ্যালঘু নিরাপত্তা বিধান, নির্বাচনী এলাকায় অবৈধ অনুপ্রবেশকারীদের নিয়ন্ত্রণসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সুপারিশ করা হয়েছে।
বার্তাবাজার/এমকে