ফরিদপুরের আলফাডাঙ্গায় লাইসেন্স না থাকার দায়ে দুই স’ মিল মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সন্ধ্যায় তাদের এ দণ্ডাদেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাশেদুর রহমান।
দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার কুচিয়াগ্রাম এলাকার রাহাত স’ মিলের মালিক মাসুম ও হেলেঞ্চা বাজারে স’মিল ব্যবসায়ী উপজেলার টিকোরপাড়া গ্রামের ওবায়দুর রহমান। করাতকল বিধীমালা ২০১২ এর ১২ ধারা মোতাবেক এই জরিমানা আদায় করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাশেদুর রহমান জানান, এদের কারোরই করাতকল লাইসেন্স না থাকায় অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
বার্তাবাজার/এমকে