টিফিনের টাকা বাচিয়ে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা পূনম চাঁদ ভূতোরিয়া মহাবিদ্যালয়ের শিক্ষার্থীরা টিফিনের টাকা বাচিয়ে হতদরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে। কম্বল বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন বাউরা পূনম চাঁদ ভূতোরিয়া মহাবিদ্যালয়ের সভাপতি মহাদেব চাঁদ ভূতোরিয়া।

আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে বাউরা পূনম চাঁদ ভূতোরিয়া মহাবিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে কলেজ মাঠ প্রাঙ্গনে দুই শতাধিক অসহায় দুঃস্থ শীতার্ত পরিবারের মধ্যে কম্বল বিতরণ করা হয়।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাউরা পূনম চাঁদ ভূতোরিয়া মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মাহাবুবার রহমান সোয়েব, রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসনে অধ্যয়নরত শিক্ষার্থী মো. শাহাবুজ আলম নিশানসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত শিক্ষার্থী ও অত্র কলেজের শিক্ষকবৃন্দ।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর