চুনারুঘাটে দুঃস্থ-অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

হবিগঞ্জ চুনারুঘাটে আনসার ভিডিপির উদ্যোগে দুঃস্থ ও অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা আনসার ভিডিপির কার্যালয়ের সামনে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন- বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সিলেট রেঞ্জের পরিচালক মোঃ রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন- হবিগঞ্জের জেলা কমান্ডেন্ট তানজিলা বিনতে এরশাদ, সরকারী জেলা কমান্ডেন্ট ফয়জুল বারী, চুনারুঘাট উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা তাপস দত্ত, উপজেলা প্রশিক্ষক জায়েদ হোসেন সহ উপজেলার দলনেতা ও দলনেত্রীবৃন্দ।

উল্লেখ্য, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে উপজেলার ১০০ জন শীতার্তের মাঝে কম্বল তুলে দেয়া হয়।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর