রামগঞ্জে ছাত্রলীগের আনন্দ মিছিল

সফলতার সহিত সরকারের ১ বছর পূর্তি উপলক্ষে স্থানীয় সংসদ ড. আনোয়ার খানের পক্ষে আনন্দ মিছিল ও মোটর শো-ডাউন করেছে রামগঞ্জ উপজেলা এবং পৌর ছাত্রলীগ। মঙ্গলবার বিকেলে রামগঞ্জ বাইপাস সড়কের পুলিশ বক্সের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে এক সংক্ষিপ্ত পথসভার আয়োজন করা হয়।

পথসভায় ৪৭ বছর পর লক্ষ্মীপর-১ রামগঞ্জ আসন থেকে সর্বোচ্চ ভোট পেয়ে ড. আনোয়ার হোসেন খান নির্বাচিত হয়ে জননেত্রীর হাতকে শক্তিশালী করতে রামগঞ্জের প্রত্তন্ত অঞ্চল থেকে শহর পর্যন্ত জনকল্যানে কাজ করা এবং সারাদেশে সরকারের ১ বছরের বিভিন্ন স্তরে সফলতার চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন নেতারা। পথ সভায় উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান ফয়সাল মালের সভাপতিত্বে সাধারন সম্পাদক মেহেদী হাসান শুভর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আ.ক.ম রুহুল আমিন, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক বেলাল আহম্মেদ প্রমুখ। অপরদিকে পৌর ছাত্রলীগের আহবায়ক মিলন আটিয়া, অপু মাল, ফজলে রাব্বী জয়ের নেতৃত্বে শতাধিক মোটর সাইকেল নিয়ে পৌরসভার বিভিন্ন সড়কে শো-ডাউন করা হয়।

বার্তা বাজার / ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর