বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) প্রথম বিশ্ববিদ্যালয় দিবস নানা কর্মসূচির মাধ্যমে পালিত হয়েছে।
সকাল ১০ টায় উপাচার্য বঙ্গবন্ধু ও বঙ্গমাতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। তারপর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে মালঞ্চ বাজার হয়ে আবার ক্যাম্পাসে ফিরে আসে।
এরপর জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন এবং পায়রা উড়ানো হয়।
উপাচার্য ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ এর সভাপতিত্ব করেন।এসময় আরো উপস্থিত ছিলেন সিএসই বিভাগের চেয়ারম্যান ড. মাহমুদুল আলম,গণিত বিভাগের ড. শাহজালাল, মাৎস্য অনুষদের শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন ফিশারিজ বায়োলজি এন্ড জেনেটিক্স বিভাগের রফিকুল বারী মামুন, ড. মাহমুদুল হাসান, অ্যাকোয়াকালচার বিভাগের ড. আব্দুস সাত্তার, পার্থ সারথি দাস; ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের মোঃ ফখরুল ইসলাম চৌধুরী;
ফিশারিজ টেকনোলজি বিভাগের সৈয়দ আরিফুল হক,বেসিক সায়েন্স বিভাগের মিজানুর রহমান, মোঃ সাইফুল ইসলাম প্রমুখ। এছাড়াও কর্মকর্তা -কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এরপর সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় শিক্ষক- শিক্ষার্থীর অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়াও ঢাকা থেকে আগত শিল্পীরা গান পরিবেশনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় দিবসের সমাপ্তি ঘটে।
সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান ড. এ এইচ এম. মাহবুবুর রহমান এবং বেসিক সাইন্স বিভাগের শিক্ষক রায়হানা রহমান লতার সঞ্চালনায় বক্তব্য রাখেন জামালপুর -০২ আসনের সাংসদ ফরিদুল হক খান দুলাল,জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. আবুল হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহম্মেদ চৌধুরী,এডিসি রাজীব কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার বাসির উদ্দিন, মেলান্দহ উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ কামরুজ্জামান, মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আঃ রাজ্জাক সুজা ও সাধারণ সম্পাদক মোঃ জিন্নাহ, প্রবীণ আওয়ামী লীগ নেতা রুস্তম আলী ঠিকাদার প্রমুখ।
বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) উপাচার্য অধ্যাপক ড. এ.এইচ.এম মোস্তাফিজুর রহমান বলেন-“স্রষ্টার আর্শিবাদপুষ্ট জায়গায় বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়, আর ভাগ্যবানেরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হতে পারে। বিশ্ববিদ্যালয়টি জামালপুরে উচ্চ শিক্ষার আলোর বাতিঘর হয়ে উঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।”