কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু আগামী ১লা জানুয়ারি । এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব ) অধ্যাপক ড. মো. আবু তাহের এই বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ৮ ও ৯ নভেম্বর প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রায় সবগুলি বিভাগের ভর্তি কার্যক্রম শেষের দিকে।১লা জানুয়ারি ক্লাস উপলক্ষে এবার কেন্দ্রীয়ভাবে নবীন বরণ হচ্ছে না তবে কিছু বিভাগে নবীনদের বরণে আয়োজন করবে বলে জানা যায়। উল্লেখ্য, এ বছর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১৯টি বিভাগে ১১০৯ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন।