কালিহাতীতে বাতেন স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার কামান্না মাঠে সোমবার খ. আব্দুল বাতেন স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আনছার আলী বি.কম প্রধান অতিথি হিসাবে এ টুর্ণামেন্টের উদ্বোধন করেন।

খ. আব্দুল বাতেন স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা আ’লীগের অন্যতম নেতা খ. আব্দুল মাতিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বল্লা ইউপি চেয়ারম্যান হাজী চান মাহমুদ পাকির, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক রাশিদুল হাসান লাবলু, বল্লা ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি হবিবর রহমান হবি, ইউনিয়ন যুবলীগের সভাপতি দুলাল হোসেন, উপজেলা সৈনিক লীগের সদস্য সচিব আবু সায়েম মল্লিক মিলন, রামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর কামরুজ্জামান, বল্লা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বকুল আহমেদ প্রমুখ।

এ টুর্ণামেন্টের উদ্বোধনী খেলায় অংশগ্রহন করেন ছাতিহাটি বনাম আউলটিয়া দল।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর