টাঙ্গাইলে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ হলো র‌্যাগিং

টাঙ্গাইল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিং নিষিদ্ধ করে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর- এর কার্যালয়। বিশ্ববিদ্যালয়ের সর্ব্বোচ্চ পর্ষদ রিজেন্ট বোর্ডের ২০৯ তম সভায় র‌্যাগিং নিষিদ্ধ করা হয়।

বিজ্ঞতিতে বলা হয়, র‌্যাগিং একটি সামাজিক অপরাধ। র‌্যাগিংয়ের ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ বিঘ্নিত হয় এবং র‌্যাগিংয়ের শিকার ছাত্র-ছাত্রীর শারীরিক ও মানসিক সমস্যার সৃষ্টি হয়। রিজেন্ট বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিং নিষিদ্ধ করা হয় । এরপরও কেউ যদি র‌্যাগিং করে বা র‌্যাগিং করতে উদ্বুদ্ধ করে মর্মে অভিযোগ পাওয়া যায় তবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং তাৎক্ষণিক বহিস্কার করা হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মোঃ সিরাজুল ইসলাম বলেন, আগামী ৫ ও ৬ জানুয়ারী, ২০২০ থেকে ২০১৯-২০ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক শ্রেণীর ভর্তি কার্যক্রম শুরু হবে। এই সময়েই র‌্যাগিংয়ের প্রবণতা বেশি থাকে। আমরা প্রক্টরিয়াল বডি সব সময়ের জন্য সজাগ। র‌্যাগিংয়ের নামে শারীরিক ও মানসিক নির্যাতনের ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন জিরো টলারেন্স নীতি মেনে চলবে এবং র‌্যাগিংয়ের সাথে সংশ্লিষ্টতা মিললেই তাৎক্ষণিক বহিস্কার করা হবে।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর