ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেইজ “আমাদের আঠারবাড়ী” এর উদ্যোগে শীতার্তদের মাঝে উষ্ণ উপহার বিতরণ করা হয়েছে মঙ্গলবার ২০০ অসহায় শীতার্থদের মাঝে ফেসবুক গ্রুপটির উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে।
উপজেলার আঠারবাড়ী ইউনিয়নের ১১টি গ্রামে পেইজের এডমিন এবং স্বেচ্ছাসেবীবৃন্দ বাড়ি বাড়ি ঘুরে অসহায়দের মাঝে উষ্ণ উপহার বিতরণ করেন। পেইজের এডমিন অনিক কুমার নন্দী বলেন, আমাদের সেরকম কোনো তহবিল নেই। তাই আমাদের লক্ষ্য ছিল অসহায় নিতান্ত দরিদ্রদের শীতের উষ্ণ উপহার দিয়ে কনকনে শীতে তাদের পাশে দাঁড়ানো। উক্ত কর্মসূচিতে সার্বিক ভাবে সহযোগিতা করেছেন- আতিকুর রহমান সোহাগ, কাউসার আহমেদ আকাশ, আজিম, সম্রাট,পুনম, পুনক প্রমুখ।